মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের রাষ্ট্রীয় খেতাব বাতিল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 106

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারী, যে চারজন আদালতের রায়ে ঘোষিত হয়েছে। তাদের সনদ বাতিল হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় মুক্তিযোদ্ধাদের নামে কয়েকটি রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, একই মিটিংয়ে খন্দকার মোশতাক, জিয়াউর রহমানসহ আরো অনেকের নাম এসেছে- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। 

একটি উপকমিটি করা হয়েছে। আগামী মিটিংয়ে বঙ্গবন্ধু হত্যায়- কার কি কি ভূমিকা ছিল, দালিলিক প্রমাণসহ সেগুলো পেশ করার পর তাদের সম্মানসূচক পদবী বাতিল করা হবে। 

কালিয়াকৈর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর মেয়র মুজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জায়েদা নাসরিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন   জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল  ইসলাম জয়, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম তুষার, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল তালুকদার, কর্মকর্তা কর্মচারি, বিশিষ্টজন ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। 

এ সময় মন্ত্রী ফিতা কেটে বিভিন্ন সড়কের নাম ফলক উদ্বোধন করেন।

  নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের রাষ্ট্রীয় খেতাব বাতিল

আপডেট টাইম : ০৭:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১