মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে আগুন ছড়িয়ে পড়েছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 117

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ি বনাঞ্চল এলাকায় আগুন লেগেছে। ইতিমধ্যে তিন একর বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগুন লাগলেই তা দুপুর ১২টার দিকে দৃশ্যমান হয়।

খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ধানসাগর স্টেশন কর্মকর্তা মোহম্মদ ফরিদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আগুনের ঘটনা দৃশ্যমান হয়। ইতিমধ্যে আড়াই থেকে তিন একর বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন যাতে আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চারদিকে ফায়ার লাইন কাটা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সুন্দরবনে আগুন ছড়িয়ে পড়েছে

আপডেট টাইম : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১