প্রকাশ্যে এলেন শবনম বুবলী
- আপডেট টাইম : ০৬:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / 162
আড়ালে থাকা শবনম বুবলীকে নিয়ে নান গুঞ্জন ছড়াচ্ছিল। দীর্ঘদিন ধরে কোনোভাবেই পাওয়া যেত না তাকে। কেউ বলছিলেন, বুবলী লাপাত্তা! কারও মতে সিনেমা ছেড়ে বিদেশ পাড়ি জমিয়েছেন। তবে এবার গুঞ্জনের আগুনে পানি ঢেলে প্রকাশ্যে এলেন শবনম বুবলী।
নিজের ব্যক্তিগত ফেসবুক ও ফ্যান পেজে একেবারে নতুন লুকে হাজির হলেন এই অভিনেত্রী। ছবি পোস্ট করার মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে বুবলী ভাইরাল হয়ে গেছেন!
প্রকাশ হওয়া বুবলীর ওই ছবিতে শতশত মন্তব্য চোখে পড়েছে। দীর্ঘদিন আড়ালে থেকে নতুন লুকে হাজির হওয়ায় বুবলীকে দেখে বেশিরভাগ অনুসারী চমকে উঠেছেন! প্রত্যেকেই বুবলীকে এগিয়ে যাওয়ার কথা বলেছেন।উল্লেখ্য, শাকিব খানের বসগিরি ছবির মাধ্যমে ২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শবনম বুবলীর। মাত্র তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ঢাকাই সুপারস্টারের সর্বাধিক ছবির নায়িকা হিসেবে বুবলীকে দেখা গেছে। গেল বছর বীর ও ক্যাসিনো এ দুটি ছবি ছিল বুবলীর শেষ অভিনীত কোনো ছবি। বীর মুক্তি পেলেও ক্যাসিনো আটকে আছে করোনায়।
নিউজ লাইট ৭১























