শিরোনাম :
ফিশিং বোট ডুবে অন্তত ১০ জন নিখোঁজ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / 136
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকায় ২৬ জন নিয়ে এফভি যান-যাবিল নামে একটি ফিশিং বোট ডুবে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।
এই ঘটনায় এরই মধ্যে ৪ জনের লাশ ও ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
তবে মালিকপক্ষ দাবি করছেন, পুরো ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলার মালিক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঘন কুয়াশায় হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। এ কারণে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ২৬ জন জেলে-মাঝি ছিলেন।
কোস্টগার্ডের মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক ঘটনা প্রসঙ্গে জানান, শুনেছি মাছ ধরার একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ২২ জনকে জীবিত উদ্ধার করেছে।
নিউজ লাইট ৭১
Tag :

















