শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ঢাকা ও পাশ্ববর্তী এলাকার তাপমাত্রা আজও অপরিবর্তিত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / 125

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও পাশ্ববর্তী এলাকার তাপমাত্রা আজও অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া শুষ্ক এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকায় ভোর ৫টা থেকে পরের ৫-৭ ঘণ্টা বা দুপুর ১২টা পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে ৩০০ মিটার বা কোথাও কোথাও আরও কম হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাজধানী ঢাকা ও পাশ্ববর্তী এলাকার তাপমাত্রা আজও অপরিবর্তিত

আপডেট টাইম : ০৮:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১