মুক্তিযুদ্ধের চেতনায় হচ্ছে দেশ প্রেম, দেশ রক্ষা, এবং জনগনের সেবা করা
- আপডেট টাইম : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / 125
পাহাড়ে সারা দেশের মতো কনকনে হিমেল হাওয়া ঘনকুয়াশায় শীতের তীব্রতা বেড়ে যাওয়াতে কষ্টের শেষ নেই পাহাড়ের খেটে খাওয়া হতদরিদ্র অসহায় পাহাড়ী-বাঙ্গালিদের তাই তাদের শীতের কষ্টকে লাঘব করার জন্য খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র, বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি পিএসসি জি।
রোববার (১০ জানুয়ারি) সাড়ে এগারোটার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়ন এর উদ্যোগে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় শতাধিক শীতার্ত অসহায় গরিব পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি, জি নবাগত জোন কমান্ডার লে.কর্ণেল মো:মোহসীন হাসান উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যয়ে ২৪ আটিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের ১০ জানুয়ারিতে আজকের এই মহান দিনে জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় হচ্ছে দেশ প্রেম, দেশ রক্ষা, এবং জনগনের সেবা করা, আজকের এই মহতি দিন আমাদেরকে সেই চেতনাকে মনে করিয়ে দেয় আমরা সবাই আমাদের দেশকে ভালবাসি, আমাদের দেশের মানুষকে ভালবাসি আর সেই ভালবাসারই প্রতিফলন আমাদের সমাজের যারা সুবিধা বঞ্চিত জনসাধারণ আছে তাদের সহায়তা করা এই সহায়তারই একটি অংশ আজকে মাটিরাঙ্গা জোন শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এইদিনটি উদযাপন করেছে। একই ভাবে লক্ষীছড়ি জোনের আওতায় সেনাবাহিনীর চিকিৎসক ও চট্রগ্রাম থেকে আগত চিকিৎকদের দিয়ে লক্ষীছড়ি জোনের বিভিন্ন জায়গার অসহায় হতদরিদ্র পাহাড়ী-বাঙ্গালী রোগিদেরকে তাদের জোনের নিদিষ্ট স্থানে এনে ফি স্বাস্থ্য সেবা ও চিকিৎসা প্রদান করছেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনী পাহাড়ে সব সময় অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে সামনের দিন গুলোতেও সেনাবাহিনী মানুষের পাশে থাকবে। পার্বত্যাঞ্চলে সরকারে বিভিন্ন উন্নয়ন কাজে সেনাবাহিনী সহযোগিতা করছেন। আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য একই ভাবে কাজ করে যাবে সেনাবাহিনী প্রধান অতিথির বক্তব্যয়ে ২৪ আটিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যয়ে ২৪ আটিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এসব কথা বলেন।
অনুষ্টানে মাটিরাঙ্গা জোনের উর্ধ্বতন সেনা কর্মকর্তা, সাংবাদিক, উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১





















