বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের অভিযোগে দুইজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / 130

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. রুবেল সরকার (৩৫) ও চালক মো. সুমন মিয়া (২৪)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

রোববার সকালে মাতুয়াইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে গাড়ির ভিতরে অভিনব কৌশলে তৈরি করা গোপন কামরা থেকে উল্লেখিত গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

সোমবার সকালে ডিএমপি গোয়েন্দা অফিস কম্পাউন্ডে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘জব্দকৃত কাভার্ড ভ্যানের ভিতরে অভিনব কৌশলে একটি গোপন কামরা তৈরি করা হয়। যা গাড়ির ড্যাশবোর্ড হতে বিশেষ একটি ইলেকট্রিক সুইচের মাধ্যমে কামরার অটোমেটিক হাইড্রোলিক দরজা খোলা ও আটকানো যেত। মাদক পরিবহনের জন্য গাড়ির ভিতরে গোপন কামরাটি ব্যবহার করা হয়।’

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আরও বলেন, ‘যে সকল মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের জন্য বিভিন্ন ধরনের অভিনব কৌশল অবলম্বন করছে। আমরা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছি। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোন তথ্য পেলেই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা বি-বাড়িয়া জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে গাজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিলো। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের অভিযোগে দুইজন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১