একে একে সবার সামনে আসছে মাদকযোগ
- আপডেট টাইম : ০৫:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / 128
বলিউডের সুশান্ত সিংহ রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর একে একে সবার সামনে আসছে মাদকযোগ। এবার গ্রেপ্তার হলো টলিউডের (দক্ষিণী ছবির) এক অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
এনসিবি সূত্রে জানা যায়, মাদকের জেরে মুম্বাইয়ের হোটেল থেকে টলিউডের (দক্ষিণী ছবির) এক অভিনেত্রীকে মাদকসহ গ্রেপ্তার করেছেন ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।একই সঙ্গে এক মাদক পাচারকারীকেও আটক করেছে এনসিবি। তবে ২০ বছর বয়সী ওই অভিনেত্রীর পরিচয় এখনো প্রকাশ করেনি এনসিবি।
এ বিষয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে মুম্বাইয়ের মীরা রোডের একটি হোটেলে অবস্থান করছিলেন ওই অভিনেত্রী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সেখানে অভিযান চালান এনসিবির কর্মকর্তারা। সেখানে তল্লাশির পর রোববার আটক করা হয় ওই অভিনেত্রীকে।
ওই সময় চাঁদ মহম্মদ নামে এক মাদক পাচারকারীকেও আটক করা হয়। তবে সইদ নামে এক মাদক সরবরাহকারী সেখান থেকে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানানো হয়েছে। এছাড়া অভিযানে ৮ থেকে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।
কিভাবে অভিনেত্রী মাদকের ঘটনায় জড়িয়ে পড়লেন বা পুরো বিষয়ে তার ভূমিকাই বা কতখানি তা খতিয়ে দেখছে এনসিবি। এছাড়া মীরা রোডের ওই হোটেল এবং তার মালিকও এনসিবির সন্দেহের তালিকায় রয়েছে। হোটেলের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউজ লাইট ৭১























