বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৫৫ পদাতিক ডিভিশনের নবনিযুক্তদের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / 121

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ৫৫ পদাতিক ডিভিশনের নবনিযুক্ত জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।

শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মেজর সাথিলের নেতৃত্বে এবং আরটি খলিলুর রহমানের সঞ্চালনে তিনি গার্ড অব অনার প্রদান করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য করে স্বাক্ষর করেন এবং ১০ জন অসহায় দুস্থদের মাঝে পাঞ্জাবি বিতরণ করেন।

এ সময় ৫৫ ব্রিগেড এর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল বাতেন, আলমগীর হোসেন, লেফটেন্যান্ট কর্নেল রায়হান, অধিনায়ক ৫৫ এমপি লেঃ কর্ণেল সালাউদ্দিন পিএসসি, ওসি এফ আই ইউ মেজর জাকারিয়া সহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও জেসিওস বৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৫৫ পদাতিক ডিভিশনের নবনিযুক্তদের শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১