রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের জাতিসত্তার মূল চালিকা শক্তি মুক্তিযুদ্ধের চেতনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / 100

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ১৯৫২ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে অগণিত মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের আদর্শ হিসেবে পরিগণিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুততালে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

বুধবার বিকেলে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনের ‘চেতনায় স্বাধীনতা’ নামক ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি ওইসব কথা বলেন। ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেন তিনি।

পুলিশ সুপার শামসুন্নাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, আমাদের জাতিসত্তার মূল চালিকা শক্তি মুক্তিযুদ্ধের চেতনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছিলেন। আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।

পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্যটি নৌকার আদলে তৈরি করা হয়েছে। এর মাঝখানে মূল বেদীতে সবার উপরে ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নীচে দুই সারিতে জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম. মুনসুর আলী ও শহীদ এএইচএম কামরুজ্জামানের প্রতিকৃতি রয়েছে। দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটির দুই পার্শ্বে চারটি করে মোট আটটি সচিত্র ফলক রয়েছে। যাতে ৫২, ৫৪, ৫৬, ৫৮, ৬২ ৬৬, ৬৯, ৭০ ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধ প্রতিফলিত হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আমাদের জাতিসত্তার মূল চালিকা শক্তি মুক্তিযুদ্ধের চেতনা

আপডেট টাইম : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০