মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয়ের পর একদিনে মাথায় দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / 123

একটি ডেটিং অ্যাপে পরিচয়ের পর একদিনে মাথায় দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী বিমানবালা। এরইমধ্যে অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।

জানা যায়, মাত্র একদিনের পরিচয়ে সরল বিশ্বাসে ওই যুবকের সঙ্গে দেখা করতে রাজি হন ওই তরুণী। কিন্তু বিশ্বাসই যে তার কাল হবে সেটা তিনি ভাবতেও পারেননি। তাকে জোর করে মদ খাইয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই যুবক। ধর্ষণের শিকার তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিজিত্‍‌ বাঘকে (২৬) নামের ওই যুবককে গ্রেফতার করে পুনের পিম্পরি চিংচবড় থানার পুলিশ।

ধর্ষণের শিকার ওই নারী এয়ার হোস্টেস ওয়াকড়ে পেয়িং গেস্ট হিসেবে থাকেন। গত ২৫ ডিসেম্বর জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে দু’জনের যোগাযোগ হয়। তারপরদিন দেখা।

তরুণী জানান, তাকে জোর করে মদ্যপান করান যুবকটি। এরপর জোর করেই বাইকে বসিয়ে নিজের বাড়ি নিয়ে যান। এরপর বাড়ি নিয়ে এসে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন যুবকটি। বাধা দিতে গেলে মারধর করেন তিনি। একপর্যায়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তরুণীটির।

এ ঘটনায় ওই যুবককে আদালতে পেশ করা হলে, ২ জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পরিচয়ের পর একদিনে মাথায় দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

আপডেট টাইম : ০৭:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০