বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • / 112

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের মেদুলিয়া সাকিনস্থ জনৈক বাহাদুরের ভিটার পূর্ব পাশের কাঁচা রাস্তা থেকে ডাকাতির জন্য সমবেত হওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-ঢাকার নবাবগঞ্জ থানার দড়িকান্দা গ্রামের নুরু খাঁর ছেলে মোঃ ফালু (৩৭), মাদারীপুর থানার খোয়াজপুর গ্রামের মৃতঃ হাই মৃধার ছেলে রিপন (৩৭), মানিকগঞ্জের হরিরামপুর থানার তন্ত্রখোলা গ্রামের আমির উদ্দিনের ছেলে মোঃ লালন (৩৮) ও সিংগাইর থানার পারিল-খোয়ামুড়ি গ্রামের সোনা মিয়ার ছেলে মহিদুর ওরফে শামীম (২৮)। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেন। ঘটনাস্থল থেকে শামীম নামের ডাকাত পালিয়ে যায়।  

পরে তদন্তকারী কর্মকর্তা এসআই আঃ রহিম উপজেলার বলধারা ইউনিয়নের পারিল থেকে সঙ্গীয়ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি ১টি হাইড্রোলিক কাটার, ১টি সেলাই রেঞ্জ, ৩টি চাকু, ০২টি লোহার নাকচিরা জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানায় ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। আসামীদের রিমান্ডের আবেদন করে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০