মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • / 105

রাজধানী ঢাকায় কোবরা সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে দক্ষিণখান থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) এবং আসমা বেগম (৪২)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষসহ ছয়জনকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। 

এছাড়াও তাদের সঙ্গে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি, বিষের ম্যানুয়াল বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরো জানান, আটকরা সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক

আপডেট টাইম : ০৬:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০