বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে ৫ শতাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • / 134

রাঙামাটিতে ৫ শতাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি রিজিয়ন প্রাঙ্গণে রিজিয়নের উদ্যোগে এ কম্বল বিতরণ করেন, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল ইফতেকুর রহমান পিএসসি।

এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল ইসলাম পিএসসি, রাঙামাটি রিজিয়নের জিটু আই মেজর মহিউদ্দিন ফারুকীসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনা রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল ইফতেকুর রহমান পিএসসি বলেন, পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তায় সেনাবাহিনী রাত দিন কাজ করে যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রতিটি ইউনিটের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। তারই আলোকে রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের দরিদ্র্র জনগোষ্ঠীর মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রতিটি মানুষ যদি একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়াই তাহলে অসহায় হতদরিদ্র মানুষরা শীতে কষ্ট ভোগ করবে না। তাই সমাজের সামর্থ্যবান মানুষ নিজেদের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে মানুষ একটু হলেও উষ্ণতা পাবে।

এর আগে সকালে রাঙ্গামাটি রিজিয়ন প্রাঙ্গনে শীতবস্ত্র নিতে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকার পাহাড়ী-বাঙ্গালী সম্প্রদায়ের শীতার্থ মানুষেরা লাইনে দাঁড়িয়ে রিজিয়ন কমান্ডারের হাত থেকে কম্বল গ্রহণ করতে পেরে শীতার্থ মানুষেরা উচ্ছ্বসিত মনে যার যার ঘরে ফিরে যান। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাঙামাটিতে ৫ শতাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

আপডেট টাইম : ০৪:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০