বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর আশপাশে আরও চারটি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল করা হবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • / 119

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ও যানজট নিরসনে রাজধানীর আশপাশে আরও চারটি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল করা হবে জানিয়েছেন দুই সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম।

বুধবার (২৩ ডিসেম্বর) চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়া পাড়া ও হেমায়েতপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারা। 

চারটি আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য প্রস্তাবিত স্থানগুলো হলো- বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুর। 

ডিএসএসসি মেয়র তাপস বলেন, অচিরেই হেমায়েতপুর ও বিরুলিয়ায় পরিপূর্ণভাবে টার্মিনাল বাস্তবায়ন হবে। আগামী বছর থেকে যদি আমরা এটি বাস্তবায়নে যেতে পারি, তাহলে অচিরেই এটার সুফল পাবেন ঢাকাবাসী। এতে গণপরিবহন ব্যবস্থা একটি শৃঙ্খলায় আসবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাজধানীর আশপাশে আরও চারটি স্থানে আন্তঃজেলা বাস টার্মিনাল করা হবে

আপডেট টাইম : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০