মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যয়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • / 141

যত প্রতিকূলতাই আসুক, যত সমস্যাই আসুক না কেন, সুনির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার নগর ভবনে মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চম বোর্ড সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, সেটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য পূরণে করোনা মহামারির মাঝেও মানব উন্নয়ন সমীক্ষা-২০২০-এ দুই ধাপ এগিয়েছি। জনগণের কাছে এসব ইতিবাচক অগ্রগতি আপনাদের তুলে ধরতে হবে। এসব অগ্রগতিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের প্রতিফলন। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। সুতরাং আমরা সেই লক্ষ্য থেকে কোনোভাবে বিচ্যুত হব না। যত প্রতিকূলতায় আসুক, যত সমস্যা আসুক ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করব এবং উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে আমরা গড়ে তুলব।

ডিএসসিসির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি সে লক্ষ্যে আপনাদের গতিশীল হতে হবে। আমরা এখনও সে গতি সঞ্চার করতে পারিনি। আমি আশা করি সেই গতি সঞ্চারে আপনারা আরও বেশি উদ্যমী হবেন, উদ্যোগী হবেন।

প্রকৌশল বিভাগকে উদ্দেশ্য করে তাপস বলেন, আপনারা সূচি নির্ধারণ করে কাজগুলো সম্পন্ন করুন। আর কোনো সময় বৃদ্ধি করা হবে না। নির্ধারিত সময়সীমার মধ্যে ঠিকাদাররা কাজ সম্পন্ন করে তারপরে বিল পাবেন, বিষয়টি নিশ্চিত করবেন। যাতে করে আমরা নতুন কাজগুলো যথাসময়ে শুরু করতে পারি।

এরপর বোর্ড সভার আলোচ্য সূচি অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস একে একে কমিটির ৯ সদস্যের নাম প্রস্তাব করলে উপস্থিত সবাই একযোগে তা অনুমোদন করেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সুনির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যয়

আপডেট টাইম : ০৬:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০