মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ ওরফে ম্যাজিক রতনকে শোকজ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • / 129

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ ওরফে ম্যাজিক রতনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস স্বাক্ষরিত এক চিঠিতে ওই কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএসসিসির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। মেয়রের নাম ভাঙিয়ে অবৈধ দোকান বৈধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গুলিস্তানের পুরান বাজার হকার্স মার্কেটসহ কয়েকটি মার্কেটে বর্তমান মেয়রের নাম ব্যবহার করে দোকান বরাদ্দ পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছেন কাউন্সিলর রতন। এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী এটা অসদাচরণ। এতে ডিএসসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কাউন্সিলরের এমন কার্যকলাপের কারণে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে মেয়রের কাছে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ ওরফে ম্যাজিক রতনকে শোকজ

আপডেট টাইম : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০