মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরুণ ধাওয়ান চুটিয়ে প্রেম করছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • / 127

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান চুটিয়ে প্রেম করছেন। তার প্রেমিকা আর কেউ নন, তার স্কুলজীবনের বান্ধবী নাতাশা দালাল। বলিউডের বিভিন্ন পার্টি, অনুষ্ঠানে নাতাশা-বরুণকে প্রায়সময়ই একসঙ্গে দেখা যায়। আবার কখনও বিদেশে একসঙ্গে বেড়াতে যেতেও দেখা যায় তাদের। তবে বরুণ বা নাতাশা কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

কিন্তু বরুণ-নাতাশার সম্পর্ক নিয়ে বড়সড় তথ্য ফাঁস করে দিলেন কারিনা কাপুর খান। সম্প্রতি, কারিনার রেডিও শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এ হাজির হয়েছিলেন বরুণ। সেখানেই কারিনা, নাতাশা দালালকে বরুণের বাগদত্তা বলে উল্লেখ করেন। আর তাতেই স্পষ্ট হয়ে যায় নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন বরুণ।

নাতাশাকে বিয়ের প্রসঙ্গ উঠতেই বরুণ বলেন, দেখো, এতগুলো বছর একসঙ্গে থাকার পর বিয়েটা খুবই স্বাভাবিক বিষয়। আমার দাদা-বৌদিকে দেখে আমার বিয়ের কথা মনে হয়েছে। আমি যখন আমার ভাইঝি নাইরাকে দেখি, তখন আমার মনে হয়েছিল, বিয়েটা ভালো।

নাতাশার সঙ্গে লিভ-ইন সম্পর্কে যাওয়ার ইচ্ছা প্রসঙ্গেও মুখ খোলেন বরুণ। তিনি বলেন, একটা সময়ের পর গিয়ে সবাই একসঙ্গে থাকতে চায়। আমাদের দুজনের বিয়ে ছাড়াও লিভ-ইন সম্পর্কে থাকতে আপত্তি নেই। নাতাশার বাড়ির লোকেরও এতে সমস্যা নেই। তবে আমার বাবা-মা এটা কখনও হতে দেবে না।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বরুণ ধাওয়ান চুটিয়ে প্রেম করছেন

আপডেট টাইম : ০৫:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০