মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেজাল খাদ্য তৈরি করার অপরাধে দুই বেকারি মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / 147

ঢাকার ধামরাইয়ে ভেজাল খাদ্য তৈরি করার অপরাধে দুই বেকারি মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত। বেকারি দুটি হলো ইসলামপুর এলাকার সিফাত বেকারি এবং শরীফবাগ এলাকার ভাই ভাই ফুড প্রোডাক্টস।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করে দুই বেকারি মালিককে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন। 

এ সময় বেকারি দুটিতে উৎপাদনকৃত ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করেন এবং সিফাত বেকারির মালিককে ৩ লাখ এবং ভাই ভাই ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

জানা যায়, ধামরাইয়ের ইসলামপুর এলাকার সিফাত বেকারি এবং শরীফবাগ এলাকার ভাই ভাই ফুড প্রোডাক্টস  নামে দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ ভেজাল খাদ্য তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ আজ বিকেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে র‌্যাব-৪ ছাড়াও ধামরাই উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মুখলেছুর রহমান অংশ নেন।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদে জানতে পারি ইসলামপুর ও শরীফবাগ এলাকায় দুটি বেকারিতে ভেজাল খাদ্য তৈরী করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। পরে বিষয়টির সত্যতা পেয়ে ‘ভেজাল খাদ্য তৈরী ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯এর ৫২ ধারা এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ধারা মোতাবেক’ ওই দুটি বেকারির মালিককে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব জানায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভেজাল খাদ্য তৈরি করার অপরাধে দুই বেকারি মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০