মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণবার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / 119

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কে‌জি ওজ‌নের ১৩০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।

মঙ্গলবার (১৫  ডিসেম্বর) দিবাগত রা‌ত ১১টার দিকে স্বর্ণবারগু‌লো জব্দ করা হয় ব‌লে জা‌নি‌য়ে‌ছে কাস্টমস হাউস। এ ঘটনায় আটক যাত্রীর নাম লুৎফর রহমান মুন্সী (৫৩)। তার গ্রা‌মের বাড়ি ময়মনসিংহ জেলায়।

কাস্টমস হাউ‌সের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, স্বর্ণ চোরাচালা‌নের গোপন ত‌থ্যে প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ১১টায় দুবাই থেকে আগত ফ্লাইট নং-ইকে-৫৮৪ এর মাধ্যমে আসা যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।

জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণবার

আপডেট টাইম : ০৪:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০