নদী পারের মানুষরা আর নদী ভাঙ্গার ভয়ে থাকবেনা
- আপডেট টাইম : ০৭:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / 127
নদী পারের মানুষরা আর নদী ভাঙ্গার ভয়ে থাকবেনা। বর্ষা মৌসুমে নদীর পার যেন না ভাঙ্গে সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। এখন থেকে নির্ভয়ে বসবাস করবে এখানকার মানুষ। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শরীয়তপুরের নদীর কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি।
এসময় নদী পরিদর্শনে গিয়ে নাহিম রাজ্জাক এমপি বলেন, “আমরা নদীর উন্নয়নের কাজ করছি। নদীর দুই পারের কোন মানুষ যেন নদী ভাঙ্গন নিয়ে ভয়ে না থাকে সেজন্য কাজ করে যাচ্ছি। এখন থেকে নির্ভয়ে বসবাস করবে এখানকার সকল মানুষ।মানুষের মুখে হাসি ফুটানোই আমার কাজ।
এরপর গোসাইরহাট পৌরসভার বাসষ্ট্যান্ডে যাত্রী ছাউনি, শ্মাশান ঘাট, টার্মিনাল, নৌ-ঘাট, কসাইখানা, মাছ বাজার, চারতলা মার্কেটের নির্মান কাজ এবং নলমূড়ি ইউনিয়নের আবুপুর “জাতীয় বীর আব্দুর রাজ্জাক ফেরিঘাট” সংলগ্ন নদীতে ইমারজেন্সি ওয়ার্কের কাজেরও পরিদর্শন করেন নাহিম রাজ্জাক।
এসময় নাহিম রাজ্জাক এমপির সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।
নিউজ লাইট ৭১






















