জোর করে পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ
- আপডেট টাইম : ০৩:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / 123
রাতে বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে গিয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় এক গৃহবধূ (২০) ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার ওই গৃহবধূ বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছে। মামলা নম্বর-১০।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চরবর্নি গ্রামের ওই গৃহবধূ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ির পাশে নলকূপে পানি আনতে গেলে একই গ্রামের আ. জলিল প্রামানিকের ছেলে শিপন প্রামানিক (৩০) তাকে জোর করে পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালানোর চেষ্টা করলে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
নিউজ লাইট ৭১

















