মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একত্রিত হয়েই নাচে গানে মাতলেন তারা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • / 105

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে মাঠে ফিরেছেন ‘নড়াইল এক্সপ্রেস’। তাকে পেয়ে পূর্ণ হয়েছে টাইগার দলের ‘পঞ্চপাণ্ডব’। একত্রিত হয়েই নাচে গানে মাতলেন তারা। নাচের তালে তালে বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের গানের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে রুবেল হোসেন তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, ‘বাবা কতদিন দেখি না তোমায়’ গানটি মাশরাফি গাওয়া শুরু করতেই সাকিব বলে ওঠেন, ‘ভাই, কী গান ধরেন এগুলা আমি পারি না। ’ মাশরাফি বলেন, ‘আমিও তো পারি না।’ তবুও গাইতে থাকেন তিনি।

এরপরেই মাশরাফি ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’ গাইতে শুরু করেন আর সাকিব তখন নাচে মত্ত। এভাবেই কেটেছে ক্রিকেটারদের শুক্রবারের সন্ধ্যা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের হোটেল সোনারগাঁওয়ে রাখা হয়েছে। সেখানেই শুক্রবার  রাতে হোটেল সোনারগাঁওয়ের সুইমিংপুলের পাশে একত্রিত হয়ে নিজেদের একঘেয়েমি কাটিয়েছেন ক্রিকেটাররা।

মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসান-তামিম ইকবাল-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের ঘিরে বাকি ক্রিকেটাররাও যোগ দেন এই আনন্দ উৎসবে।

শুরুতেই নগর বাউল জেমসের ‘বাবা কত দিন, কত দিন দেখি না তোমায়’ গানটি গাইতে শুরু করেন ম্যাশ। সঙ্গে সুর মেলান মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিকসহ অন্যরা। কিছুক্ষণ গাইতেই সাবিকের অনুরোধ- ‘ভাই, গানের লিরিকসটা মনে নাই, অন্য গান ধরেন।’ অনুরোধে ঢেঁকি গেলেন মাশরাফি। আর এই অনুরোধেই গাইলেন ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’। মাশরাফির এই গানের সঙ্গে নাচতে শুরু করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে তাল মেলাতে দেখা গেছে গায়ক মাশরাফিকেও।

আর মাশরাফি ও সাকিবের এই নাচ-গানের ভিডিও করেছেন বাকিরা। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছেন পেসার রুবেল হোসেন। রুবেল ক্যাপশনে লিখেছেন, বারবিকিউ পার্টি এবং গানের রাত। যা ছড়িয়ে পড়ে মুহূর্তে।

অনেকদিন পর এক সঙ্গে দেখা গেল বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’কে। যেখানে নাচে গানে মাতিয়েছেন সাবাইকে। শুধু ক্রিকেটাররাই নন, মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সারওয়ার ইমরানও তাদের সঙ্গী ছিলেন। তার গানের তালে তালে নেচেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। একটি গানে একত্রিত হয়ে নাচতে দেখা যায় বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটারদেরও। তবে বেশি জমেছে পঞ্চপাণ্ডবের নাচ-গান।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

একত্রিত হয়েই নাচে গানে মাতলেন তারা

আপডেট টাইম : ০৩:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০