মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • / 115

ডিসেম্বরের মেঘলা সকাল। কুয়াশার চাদরে মোড়া চারদিক। ঘুম জড়ানো চোখে, নো মেক আপ লুকে আনমোড়া ভাঙছেন শ্রীলেখা মিত্র। আলস্য জড়ানো এমন একটা দিনে ভালবাসতে ইচ্ছে করছে তার।  

সকাল সকাল ফেসবুক পেজে নিজের ঘুম ভাঙার ছবি পোস্ট করে মনের ইচ্ছা জানিয়ে দিলেন শ্রীলেখা। বরাবরই মনের কথা খুলে বলতে ভালবাসা শ্রীলেখার ‘ভীষণ’ প্রেম পাচ্ছে আজ। কিন্তু শুধু প্রেম পেলেই তো হল না। চাই একজন মনের মানুষ। তাকেই নাকি এখনও খুঁজে পাননি অভিনেত্রী।

নিজের কপালকে সেই জন্য দুষে তিনি লিখলেন, এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল

আপডেট টাইম : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০