মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 131

বগুড়ার শেরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

মামলায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর (পিসিভাটা) এলাকার আফছার আলীর ছেলে সাইফুল ইসলামকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর রাত অনুমান সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী (প্রাথমিক বিদ্যালয়) সংলগ্ন জহুরুল ইসলামের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষ থেকে বের হন। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ওই সাইফুল অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে ফেলেন। 

এমনকি তাকে পাশের রাজিব মিয়ার বসতবাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করা হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল ইসলাম সটকে পড়েন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণ

আপডেট টাইম : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০