সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাবজ্জীবন সাজার অর্থ হলো স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 130

দণ্ডবিধি বা পেনাল কোডের ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন সাজার অর্থ হলো স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড। রোববার (২৯ নভেম্বর) এ নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত রায় বলেন, গত ৩০ সেপ্টেম্বর মোকছেদ আলীকে যাবজ্জীবন এবং টুটুলকে দশ বছরের কারাদণ্ড দেন আপিল বেঞ্চ। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সেখানে মোকছেদ আলীকে দেয়া যাবজ্জীবনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আদালত। আদালত বলেছেন, দণ্ডবিধি বা পেনাল কোডের ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড।

মামলার বিবরণে জানা যায়, মানিকগঞ্জের এক টেম্পো ড্রাইভার হত্যা মামলায় শিবালয় উপজেলার মোকছেদ আলী  ও টুটুলের মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। সেই রায় হাইকোর্টে বহাল থাকে। পরে আসামিরা জেল আপিল করলে শুনানি শেষে গত ৩০ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন আপিল বেঞ্চ।

প্রকাশিত সেই রায়ে উল্লেখ করা হয়- দণ্ডবিধি বা পেনাল কোডের ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন মানে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড।

এদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ অন্য একটি মামলায় যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড বলে রায় দেন। সেই রায়ের রিভিউ (পুনর্বিবেচনা) শুনানি শেষে রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য আছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যাবজ্জীবন সাজার অর্থ হলো স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাদণ্ড

আপডেট টাইম : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০