মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবার সরকারিভাবে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 122

আবার সরকারিভাবে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে তৃতীয়বারের মতো গাড়ি ফেরত দিলেন তিনি। 

রোববার (২৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নিজের নামে বরাদ্দকৃত গাড়িটি পরিবহন পুলে ফেরত দেন মন্ত্রী।  

বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।

জানা গেছে, মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে কাদেরকে টয়োটা করোলা হাইব্রিড মডেলের (ঢাকা মেট্রো-ড- ১১-১৮০২) গাড়িটি বরাদ্দ করা হয়। তবে তিনি গাড়িটি ব্যবহার করতেন না। এজন্য সেটি পরিবহন পুলে ফেরত পাঠিয়েছেন। 

এর আগেও পরিবহন পুল থেকে মন্ত্রীর অনুকূলে বরাদ্দ পাওয়ায় বিএমডব্লিউ (ঢাকা মেট্রো-ড-১১-১৯৪৭) এবং পদ্মসেতু নির্মাণ প্রকল্প পরিদর্শনের কাজে বরাদ্দ পাওয়া একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ -১৫-৮৩৪৮) গাড়ি ফেরত দিয়েছিলেন ওবায়দুল কাদের।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আবার সরকারিভাবে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত

আপডেট টাইম : ০৬:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০