শিরোনাম :
অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুই যুবতী ও এক খদ্দরকে আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / 139
নড়াইলের লোহাগড়া পৌরসভার সরকারপাড়া নামক একটি ফ্লাট বাসায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুই যুবতী ও এক খদ্দরকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. মশিয়ার মোল্ল্যা (৩৫) পিতা. মকলেছ মোল্ল্যা, সাং ধোপাদাহ, ও রুনা খানম (৩২) স্বামী শহিদ, সাং কুন্দসি, এবং লিপি (ওরফে) সুমী (২৬) স্বামী হাকিম, সাং রামকান্তপুর সর্ব থানা লোহাগড়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লোহাগড়ার সরকাপাড়ার মো. এনায়েত হোসেন ভুঁইয়ার বাড়িতে এক মাস আগে বাসা ভাড়া করে রুনা নামের এক নারী, এরপরে ওই বাসায় বহিরাগত মেয়েদের এনে প্রতিদিন করানো হয় দেহ ব্যবসা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা প্রক্রিয়াধীন।
নিউজ লাইট ৭১
Tag :

















