এখন শুধু উদ্ভোধনের অপেক্ষা
- আপডেট টাইম : ০৬:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / 138
বঙ্গবন্ধু শেখ মজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে সকল প্রকার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এখন শুধু উদ্ভোধনের অপেক্ষা।
রেল সেতু উদ্ভোধন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বঙ্গবন্ধু শেখ মজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এ উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। বাকী কাজ সম্পন্ন করতে দিনরাত এক করে কাজ করছেন ইভেন্ট ম্যানেজম্যান্ট কর্মীরা।
সেতুটি নির্মানের ফলে উত্তর বঙ্গের সাথে রাজধানীর যোগাযোগ ব্যাবস্থা আরো গতিশীল হবে। আগামী ২০২৪ সালেই এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
সেতুটি দিয়ে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। ফলে দেশে রেলের চাহিদা পূরণ হবে।
জাপানের আর্থিক সহায়তায় এর নির্মাণ ব্যয় হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা।
নিউজ লাইট ৭১


















