সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জালে প্রায় ৩ হাত সাইজের ঘড়িয়াল ধরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • / 123

গাইবান্ধায় আরও একটি ঘড়িয়াল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঘড়িয়ালটি ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।সদরের কামারজানি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহবুবার রহমান জানান, বৃহস্পতিবার রাতে মাছ ধরতে গিয়ে গোঘাট গ্রামের গারো ডালাতির ছেলে শফিকুল ইসলামের জালে প্রায় ৩ হাত সাইজের ঘড়িয়ালটি ধরা পড়ে। 

খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে ঘড়িয়ালটি দেখতে ভিড় করে শতশত মানুষ। পরে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘড়িয়ালটি ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করা হয়। 

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে যমুনা নদীতে মাছ ধরতে গেলে সাঘাটার মু‌ন্সিরহাট মা‌ঝিপাড়ায় জে‌লে যোজ্ঞেশ্বরের বরশিতে একটি ঘড়িয়াল আটকা পড়ে।

 পরে বিষয়টি জানতে পেরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ম‌হিউ‌দ্দিনের নেতৃত্বে যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হ‌য়। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

জালে প্রায় ৩ হাত সাইজের ঘড়িয়াল ধরা

আপডেট টাইম : ০৬:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০