ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি ঔষধের দোকানে ৪৮ হাজার টাকা জরিমানা
- আপডেট টাইম : ০৬:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / 131
সিরাজদীখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি ঔষধের দোকানে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঔষধের দোকান গুলোতে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং নকল, মেয়াদ উত্তীর্ণ ও বিদেশী ঔষধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। এ সময় সাথে ছিলেন মুন্সীগঞ্জ জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব হোসাইন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সানহা ফার্মেসীকে ১০ হাজার টাকা, মের্সাস মোল্লা ফার্মেসীকে ১০ হাজার টাকা, বিক্রমপুর মেডেসিন কর্ণার ১০ হাজার টাকা, অজয় মেডিসিন কর্ণার ৮ হাজার টাকা, খান ফার্মেসীকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ মেডিসিন কর্ণার ৫ হাজার টাকা। মোট ৬টি ঔষধের দোকানিকে ড্রাগ-১-১৯৪০ এর ১৮ ও ২৭ ধারা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ৪৮ হাজার টাকা জরিমানা করেন।
নিউজ লাইট ৭১























