সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারের সাথে বিষ মিশিয়ে ১১টি গরু হত্যা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • / 114

বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে সোমবার (২৩ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা একটি গরুর খামারে খড়কুটাসহ খাবারের সাথে বিষ মিশিয়ে ১১টি গরু হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয়রা জানান, এতে খামারির প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ১১টি গরু হত্যার পর দিশেহারা হয়ে পড়েছে খামারি ইয়াকুব ফকির (৩৫)।

খামারি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা সদরের গেরাকুল গ্রামের ইয়াকুব ফকির (৩৫) ৩/৪ টি অস্টেলিয়ান গরু নিয়ে নিজ বাড়িতে একটি গরুর খামার করেন। খামার করে পরিবার পরিজন নিয়ে ইয়াকুব ফকিরের সংসার ভালভাবেই চলছিল।  বর্তমানে তার খামারে ১৬টি অষ্ট্রেলিয়ান গরু রয়েছে। যার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। 

খামারের তদারককারী মানিক হোসেন (৫২) জানান, সোমবার সন্ধ্যার পরে পর্যায়ক্রমে ১১টি গরুকে খামারে খড়কুটার খাবার দেয়া হয়। 

খামারের গরু খাবার খেয়ে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সুস্থ সবল বড় বড় গরুগুলো একে একে দাপাতে দাপাতে মাটিতে লুটিয়ে পরে পেট ফুলে উঠে মারা যায়।  

স্থানীয়রা জানান, খামার দেখাশুনার কাজে নিয়োজিত মানিকের ডাক চিৎকার শুনে তারা ছুটে এসে গরুগুলো মারা যাওয়ার দৃশ্য দেখতে পান। দ্রুত তারা উপজেলা প্রানী সম্পাদ বিভাগকে খবর দেন। 

গৌরনদী উপজেলা প্রানী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন ডাঃ মাসুম বিল্লাহ জানান, গরুগুলো কোন রোগে মারা যায়নি, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। 

খামারের মালিক ইয়াকুব ফকির (৩৫) বলেন, শত্রুতা করে আমার সাথে এই কাজ কেউ করতে পারে তা আমার ধারণার বাইরে কিন্তু যেহেতু বিষযুক্ত খাবার খেয়ে গরুগুলো মারা গেছে সেহেতু শত্রু পক্ষ যে এই কাজ করেছে তাতে কোন সন্দেহ নেই। 

আমার সব শেষ হয়ে গেছে। ১১টি গরু মারা যাওয়ায় প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি কি দিয়ে ঋণ শোধ করবো আর কি দিয়া সংসার চালাবো। 

গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহিদুজ্জামা বলেন, এ ঘটনায় গরুর খামার মালিক ইয়াকুব ফকির একটি সাধারন ডায়রি করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

খাবারের সাথে বিষ মিশিয়ে ১১টি গরু হত্যা

আপডেট টাইম : ০৬:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০