সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরো দলের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • / 115

২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশের জাতীয় ফুটবল দল এখন কাতারে। আজ সকাল সাড়ে ১০টায় দোহার উদ্দেশে দেশ ছাড়ে জামাল ভূঁইয়ারা। পরে দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ দোহায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই পুরো দলের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

কাতার ম্যাচের জন্য ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নেপালের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন সেই দলে। আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় পর্বের ম্যাচ এটি। ম্যাচটি নিয়ে বেশ আশাবাদী বাফুফের কর্মকর্তারা। 

কারণ ঘরের মাঠে প্রথমপর্বে কাতারের বিপক্ষে ০-২ গোলে হারলেও সেই ম্যাচে দারুণ লড়াই করেছিলেন জামাল-মামুনুলরা। এ ছাড়া নেপালের বিপক্ষে সিরিজ জয়ে বেশ চাঙ্গা বাংলাদেশ দল। মামুনুল ছাড়াও প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন- পাপ্পু হোসেন, ডিফেন্ডার রায়হান হাসান ও মনজুরুর রহমান মানিক। 

কাতারে বাংলাদেশ ফুটবল দলকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে বাংলাদেশ মাঠে অনুশীলন করতে না পারলেও হোটেলে জিম ও সুইমিংপুল ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ দল আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার গত এক মাসে তিনটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। তবে তারা এক ম্যাচও জিততে পারেনি।কাতার গত ১২ অক্টোবর তুরস্ক গিয়ে ম্যাচ খেলেছে ঘানার বিরুদ্ধে। আফ্রিকার দেশটির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নরা। কাতার ১৩ ও ১৭ নভেম্বর অস্ট্রিয়ায় দুটি ম্যাচ খেলেছে কোস্টারিকা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কোস্টারিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও ২-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পুরো দলের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়

আপডেট টাইম : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০