সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • / 125

নেত্রকোনার পূর্বধলায় বুধবার (১৮ নভেম্বর) সকালে হেরোইনসহ মীর হোসেন (৩৫) ও ওয়াসীম (৩৭) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত মীর হোসেন উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের গোহালাকান্দ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ও ওয়াসীম একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, উপজেলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল পৌঁনে এগারটার দিকে গোহালাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০