মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে শ্বাসরোধ করে হত্যা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • / 110

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম মো. মিজানুর রহমান (২৪)। 

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকের নামপুলা প্রভিসের সালাওতে মালিকের বাসা থেকে টাকা নিয়ে নিজ বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

এসময় সন্ত্রাসীরা তার সাথে থাকা ৫০ লাখ টাকাও নিয়ে যায়। নিহত যুবক সাতকানিয়া উপজেলার ৮-নং ঢেমশা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মাইজ পাড়া এলাকার ব্যবসায়ী মো. নুরুচ্ছফার ছেলে।

নিহত মিজানের বড় ভাই নাজিম উদ্দীন বলেন, আমার ভাই ২০১৫ সালের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে গিয়ে আমাদের এলাকার জাগির হোসেন নামে এক ব্যক্তির দোকানে প্রথমে চাকরি নেয়।

দোকানে সবজির বিঁচি ও রড-সিমেন্ট বিক্রি করা হয়। পরে একই মালিকের কাছে কমিশনের ভিত্তিতে ব্যবসা শুরু করে।

ঘটনার দিন দুপুরে মালিকের বাসা থেকে আনুমানিক ৫০ লাখ টাকা নিয়ে নিজ বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা মোজাম্বিকের নামপুলা প্রভিসের সালাওতে তার গতিরোধ করে শ্বাসরোধে হত্যার পর টাকা নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে টাকা ছিনতাইয়ের জন্য সন্ত্রাসীরা মিজানকে খুন করেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে শ্বাসরোধ করে হত্যা

আপডেট টাইম : ০৫:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০