পুলিশ জনগণের বন্ধু চিরসত্য বাণী
- আপডেট টাইম : ০৫:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / 120
পুলিশ জনগণের বন্ধু চিরসত্য বাণী। তবে মুষ্টিমেয় কিছু সদস্যের অপেশাদার আচরণ ও কর্মকান্ডের কারণে ম্লান হতে বসেছে পুরো বাহিনীটির সব সাফল্য।
তবে এদের ভিড়ে রয়েছে হাজারো মানবিক পুলিশ কর্মকর্তা। যারা তাদের মানবিক কাজের মাধ্যমে মানুষের মন জয় এবং পুলিশ বাহিনীর সুনাম ধরে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন।
এদেরই একজন চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি তার দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করে সাধারণ মানুষের মন জয় করতে পেরেছেন বলে দাবি সংশ্লিষ্টদের।
জানা যায়, তিনি সর্বশেষ গত শুক্রবার রাতে সদর ইউনিয়নের একটি এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের পচনধরা লাশ উদ্ধার করে আলোচনায় আসেন।
বিস্তীর্ণ ওই ধানক্ষেতের চারদিকে অঘোর অন্ধকার। সেখানে পড়ে রয়েছিল অজ্ঞাতনামা লাশ। পচা-দুর্গন্ধে এগিয়ে যাচ্ছিল না কেউ। তখন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাশেদুল ইসলাম।
দ্রুত নিজেই দুর্গন্তযুক্ত কাদা মাটিতে নেমে উদ্ধার করেন ওই লাশ। পুলিশ কর্মকর্তার এমন মানবিকতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হন।
এদিকে, এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
রাশেদুল ইসলাম করোনা মহামারীর দুঃসময়েও সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন।
এছাড়াও থানায় আসা লোকদের সাথে ভালো আচরণের মাধ্যমে সকলের মন জয় করেছেন।
নিউজ লাইট ৭১

















