বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • / 151

নিউজ লাইট ৭১ঃ সমাজের বিত্তশালী শ্রেণিকে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশের (সিবিসিবি) সভাপতি প্যাট্রিক ডি’রোজারিও-এর নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, সমাজে অবহেলিত বেদে এবং হিজড়া সম্প্রদায়ের লোকজনকে তিনি পুনর্বাসিত করছেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর তিনি কুষ্ঠ রোগীদের আবাসনের ব্যবস্থা করে দিয়ে তাদের পুনর্বাসিত করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব কিছুর আগে মানবতাকে অগ্রাধিকার দিতেন এবং জনগণের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। আমি এখন যা করছি তা জাতির পিতার আদর্শের প্রতিচ্ছবি।

প্রতিনিধিদলের সদস্যরা করোনাভাইরাস মোকাবিলা এবং এ পরিস্থিতিতে অসহায় ব্যক্তিদের বাঁচাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং যেকোনো পরিস্থিতিতে তারা (খ্রিস্টান সম্প্রদায়) সর্বদা তার পাশে থাকবে বলে জানান।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রীর উদারতার প্রশংসা ও মূল্যায়ন করেছেন।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া এবং তাদের জীবন বাঁচানো প্রধানমন্ত্রীর এক বিশাল মানবিক কাজ বলে উল্লেখ করেন তারা।

প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, মুজিববর্ষ উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে ইতোমধ্যে তারা সাড়ে ৩ লাখ গাছ লাগিয়েছেন এবং টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

Tag :

শেয়ার করুন

অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০৭:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০