শিরোনাম :
মো. মাজহারুল ইসলামকে সারওয়ার আলমের স্থলাভিষিক্ত করা হয়েছে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / 95
নিউজ লাইট ৭১ঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামকে সারওয়ার আলমের স্থলাভিষিক্ত করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ থেকে সারওয়ার আলমকে বদলি করা হয় এর আগে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে জানা যায়, জ্যেষ্ঠ সহকারী সচিব মাজহারুল ইসলামকে এর আগে সরকারি প্রকাশনা ও মুদ্রাণালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। পরে তাকে র্যাবে বদলি করা হয।
র্যাবের আইন কর্মকর্তা ও পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাওয়া সারওয়ার আলমকে ৮ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।
Tag :






















