একটি পূজা মণ্ডপে কালীপূজা উদ্বোধন
- আপডেট টাইম : ০৬:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / 151
নিউজ লাইট ৭১ঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেনাপোল বন্দর দিয়ে কলকাতায় গিয়ে সন্ধ্যায় একটি পূজা মণ্ডপে কালীপূজা উদ্বোধন করেছেন।
মূলত এই কারণে আজ দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিনি ভারতে গেছেন।
অনুষ্ঠান উদ্বোধনের আগে সাকিব বলেন, কলকাতা আমার কাছে ঘরের মতো। তাই কলকাতার ডাক ফেরাতে পারি না। আমি ও আমরা চাই চিরকাল ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাক এবং আরো উন্নত হোক।
কলকাতার কাঁকুড়গাছি আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজার মূল উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পালের পূজা নামে পরিচিত। এবার তাদের পূজা ৫৯তম বর্ষে পদার্পণ করেছে।
তবে বিধায়ক পরেশ পাল প্রতিবছর একাধিক সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন। প্রতিবছর এই অঞ্চলে বিশাল আকারে ইলিশ উৎসব হয়। যে ইলিশ তার একক দায়িত্বে আসে বাংলাদেশ থেকে। এবার উৎসবে ইলিশ এসেছিল ৪শ কেজি। এছাড়া তার নেতৃত্বে গণ বিয়ের আয়োজন হয় কাঁকুড়গাছিতে।
সমাজে দুস্থ ও প্রান্তিক ইচ্ছুক বিবাহযোগ্যদের একত্রিত করে নিজ খরচে তাদের বিয়ে দেওয়া হয়। সেই বিধায়ক এবার অলরাইন্ডার সাকিবকে এনে রীতিমতো চমক দিলেন কলকাতাবাসীকে।
সাকিবের সান্নিধ্যে পেতে কলকাতার দূরদূরান্ত থেকে জড়ো হয়েছিলেন পরেশ পালের এই পূজামণ্ডপে। হাজারো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছিল সাকিবকে চোখের সামনে পেয়ে। উৎসুক জনতার মধ্যে একটাই গুঞ্জন শোনা গেল, ‘কোন দেশি বড় কথা নয়, একজন বিশ্বসেরা বাঙালি অলরাউন্ডার। ’
বোধহয় সে গুঞ্জন সাকিবের কান অব্দি পৌঁছে ছিল। আর সে কারণেই হাত তুলে জানান দিলেন, আমি তোমারে মতোই একজন বাঙালি, যেটা আমার আসল পরিচয়। তবে করোনাকালে শারীরিক দূরত্ব বজায় রাখার সমস্ত ব্যবস্থা ছিল বিধায়কের এই পূজামণ্ডপে।
সবমিলিয়ে কালীপূজার রেশ পড়ে গেলো কলকাতায়। তবে হাইকোর্টে নির্দেশে দীপাবলিতে জ্বলবে না আতশবাজি এবং প্রতিটা পূজামণ্ডপ থাকবে ‘নো এন্ট্রি জোন। ’
অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরাদ হাকিম, আদ্যপীঠ মন্দিরের তরফে মুরালি ভাই, উপ-দূতাবাস প্রধান তৌফিক হাসান ও উপ-দূতাবাসের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম এয়ার বাবল বা জৈব সুরক্ষা সমন্বিত উড়ানের উদ্বোধনের আমন্ত্রণ পেলেন সাকিব। এয়ার বাবল সমন্বিত বিমানে তিনি ঢাকা থেকে উড়ে আসবেন কলকাতায়।

















