বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক অধিদপ্তরের ডিজিকে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • / 115

নিউজ লাইট ৭১ঃ ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার ছুটি বহাল থাকবে।

পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে ‘শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ১ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে আইসিটি বেজড রুরাল পোস্ট অফিস প্রকল্প, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবন নির্মাণ প্রকল্প, সোলার প্যানেল প্রকল্প, পোস্টাল ক্যাশ কার্ড প্রকল্প ও ডাক বিভাগের সদরদপ্তর ভবন নির্মাণ ও দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতিসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর সংসদীয় কমিটি ভদ্রকে অপসারণের সুপারিশ করে। এরপর ১২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই কর্মকর্তার এক মাসের অর্জিত ছুটি মঞ্জুর করে ডাকা ও টেলিযোগাযোগ বিভাগ।

মঙ্গলবার সেই ছুটির মেয়াদ শেষ হওয়ায় ১১ নভেম্বর থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

Tag :

শেয়ার করুন

ডাক অধিদপ্তরের ডিজিকে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে

আপডেট টাইম : ০৭:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০