শিরোনাম :
নিহত রায়হানের স্বজনদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / 89
নিউজ লাইট ৭১ঃ সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হানের স্বজনরা ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেনের সঙ্গে মঙ্গলবার তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় তারা রায়হান হত্যা মামলার বিষয়ে সর্বশেষ অবস্থা তুলে ধরেন। এ হত্যার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রায়হানের চাচা মইনুল ইসলাম কুদ্দুস, ভগ্নিপতি মোফাজ্জেল আলী, মামাত ভাই শওকত আলী এবং রায়হানের আত্মীয় ও সিলেট মহানগরের কাউন্সিলর মোকলেস রহমান কামরান এবং ব্যারিস্টার ফয়েজ আহমেদ। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Tag :






















