বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে ছয়জনকে পদায়ন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / 104

নিউজ লাইট ৭১ঃ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে ছয়জনকে পদায়ন করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জজয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদায়ন পাওয়ারা হলেন- মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, এসএম রুহুল আমিন, মল্লিক ফখরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. মাজহারুল ইসলাম ও খন্দকার গোলাম ফারুক।

এদের মধ্যে মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী এবং এসএম রুহুল আমিন পুলিশ অধিদফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), মল্লিক ফখরুল ইসলাম ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) ও মো. কামরুল হাসান বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), মো. মাজহারুল ইসলাম বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক এবং খন্দকার গোলাম ফারুক রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Tag :

শেয়ার করুন

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে ছয়জনকে পদায়ন

আপডেট টাইম : ০৭:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০