বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে করোনা থেকে সুরক্ষিত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / 145

নিউজ লাইট ৭১ঃ শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৭ নভেম্বর) ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

সমবায়ীদের আন্তরিকতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানিয়ে সরাকার প্রধান বলেন, কেবল একা খাবো তা নয়। সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে খাবো, সবাইকে নিয়েই কাজ করবো, সেই চিন্তা-ভাবনাটাই সমবায়ে সব থেকে বেশি প্রয়োজন। আপনারা সেটাই করবেন- সেটাই আমরা চাই।

শেখ হাসিনা বলেন, সরকারের প্রচেষ্টায় সমবায় সমিতি এবং সমবায়ীদের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে সমিতির সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৩৪টি এবং এর সদস্য সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৭৪৭ জনে উন্নীত হয়েছে।

বর্তমানে সমবায়ের মোট সদস্যের মধ্যে মাত্র ২৩ শতাংশ নারী হওয়ায় তিনি সমবায় কার্যক্রমে মহিলাদের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করার আহ্বান জানান।

Tag :

শেয়ার করুন

শীতে করোনা থেকে সুরক্ষিত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৭:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০