শিরোনাম :
নতুন দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / 89
নিউজ লাইট ৭১ঃ সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে নতুন দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
এতে আরো বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারের টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
Tag :





















