বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • / 137

নিউজ লাইট ৭১ঃ র‌্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। ৪ নভেম্বর, বুধবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন খায়রুল ইসলাম। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বার্তায় বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। গোয়েন্দা সংস্থায় তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন এবং একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

তার নেতৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধী দমনে সফলতার সঙ্গে কাজ করেছে। এছাড়াও সমাজের নানামুখী অপরাধ দমন সংক্রান্ত অভিযানে মুহাম্মদ খায়রুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। তিনি উগান্ডা, যুক্তরাজ্য, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন প্রশিক্ষণ নেন ও অন্যান্য সরকারি কাজে গমন করেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর সেটি নিয়ন্ত্রণেও নিজের অধীনস্থ ফোর্সকে করোনামুক্ত রাখতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলামের অনন্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়। লকডাউন, হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণেও তার ছিল অনন্য ভূমিকা।

তার উদ্যোগে ব্যাটালিয়নে কর্মরত সকল র‌্যাব সদস্যকে সুরক্ষাসামগ্রী দেয়ার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় জনসাধারণের মধ্যেও এসব সামগ্রী বিতরণ করা হয়। তার নির্দেশক্রমে জনসমাগম স্থানে বেশ কয়েকটি জীবানুমুক্তকরণ কেন্দ্র স্থাপন করা হয়। এছাড়াও দুর্গত মানুষের সহায়তায় তিনি খাদ্যসামগ্রীসহ ব্যাপক ত্রাণ তৎপরতা পরিচালনা করেন।

Tag :

শেয়ার করুন

র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণ

আপডেট টাইম : ০৬:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০