করোনায় মৃত্যু ও শনাক্ত কমল
- আপডেট টাইম : ০৬:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / 108
নিউজ লাইট ৭১ঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩৬ জন। এ ছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৯ জনের। এ নিয়ে শনাক্ত হলো ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন করোনা রোগী।
শুক্রবার বিকালে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন।
এর আগে বৃহস্পতিবার আরও ১ হাজার ৮৪২ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৭ জন।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার বিকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৩৯ হাজার ৪১০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯০ লাখ ১৮ হাজার ২৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৭৫২ জন।





















