শিরোনাম :
ফার্মগেটে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / 131
৭১: রাজধানীর ফার্মগেটে অভিযান চালিয়ে প্রায় দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফার্মগেট ফুটওভার ব্রিজ এবং এর আশেপাশে প্রায় দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।
সেসঙ্গে অভিযানে তিন ব্যক্তিকে পৃথকভাবে জরিমানা করা হয়।
Tag :





















