বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অর্থনীতিতে এই নৌপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / 132

৭১: পলি পড়ে যেসব নদীপথ বন্ধ হয়ে গেছে, সেই নদীগুলো খনন করে নদীপথ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের খননকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় খালিদ মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকারে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে ১০ হাজার কিলোমিটার নৌ-পথ তৈরি করতে চান। সেই ধারাবাহিকতায় পুরাতন ব্রহ্মপুত্র নদের এই প্রকল্পটি আজ উদ্বোধন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আগামী দিনে কীভাবে নদীমাতৃক বদ্বীপ স্থায়ী হবে তার জন্য প্রধানমন্ত্রী ডেল্টাপ্ল্যান দিয়েছেন। এই বদ্বীপ পরিকল্পনাই হচ্ছে নদী ব্যবস্থাপনা। নদী খননের মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনীতিতে এই নৌপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, লক্ষ্মীপুর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসাইন খান, এসডিএফ চেয়ারম্যান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ প্রমুখ।

শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন এলাকা হতে ভাটিপাড়া চর পর্যন্ত ১৮ কিলোমিটার নৌ-পথ খনন দুইটি লটে মোট প্রায় ১৭৯ কোটি ২২ লাখ টাকা চুক্তিমূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্স, আনোয়ার খান মডার্ন ড্রেজিং করপোরেশন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড বাস্তবায়ন করবে।

Tag :

শেয়ার করুন

বাংলাদেশের অর্থনীতিতে এই নৌপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আপডেট টাইম : ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০