বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাবলম্বী করে তোলা হচ্ছে নারীদের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / 93

৭১: খুলনা অঞ্চলের উপকূলবর্তী ১০টি উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এগিয়ে এসেছে ‘বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। বেসরকারি সংস্থাটি সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র নারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেছে। শেখানো হচ্ছে হাতের কাজ। আর এই কাজ শেখানোর মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলা হচ্ছে তাদের।

বীর মুক্তিযোদ্ধা শেখ নাজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সূত্র জানান, খুলনার উপকূলবর্তী কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা, রূপসা, তেরোখাদা, দিঘলিয়া এবং খুলনা শহরের বিভিন্ন স্থানে ‘উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি’ প্রকল্পের আওতায় নারীদের হাতে কলমে প্রশিক্ষণ চলছে।

প্রতি উপজেলায় ৫৪০ জন করে ১০টি উপজেলায় ৫ হাজার ৪০০ জন নারীকে ৬ ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা, খাবার, ব্যাগসহ টেনিংয়ের সামগ্রী প্রদান করা হচ্ছে। একই সঙ্গে প্রশিক্ষণ শেষে তারা যেন ট্রেডগুলোতে কাজ করতে পারে সে সহায়তা প্রদান করবে সংস্থাটি। প্রশিক্ষণ কার্যক্রমের রয়েছে ব্লক-বাটিক, দর্জি বিজ্ঞান, ভেজিটেবল ডাই, জৈব জ্বালানি তৈরি, হাঁস- মুরগি ও ছাগল পালন, মৎস্য চাষ প্রশিক্ষণ, পাট ও পাটজাত দ্রব্য তৈরি, কাগজের ঠোঙা তৈরি এবং স্যানিটারি ন্যাপকিন তৈরি।

হাঁস-মুরগি পালন প্রশিক্ষণে অংশ নেওয়া গৃহবধূ সালেহা বেগম বলেন, করোনার মধ্যে স্বামীর কাজকর্ম না থানায় সংসারে অসচ্ছলতা দেখা দিয়েছে। এ কারণে প্রশিক্ষণ গ্রহণ করছি। এখন একটি ফার্ম করার পরিকল্পনা রয়েছে।

জৈব জ্বালানি তৈরি প্রশিক্ষণে অংশ নেওয়া কলেজছাত্রী শাবনূর খাতুন বলেন, এখন কলেজ বন্ধ, অলস সময় কাটছে। যে কারণে এ প্রশিক্ষণ নিয়ে গোবর দিয়ে জৈব গ্যাস তৈরি শিখছি। ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থেকেই অংশ নিয়েছি।

ব্লক-বাটিকস প্রশিক্ষণে অংশ নেওয়া গৃহবধূ হীরা খাতুন ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণে অংশ নেওয়া গৃহবধূ তানিয়া বেগম বলেন, এসব প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসেই অর্থ আয় করা যায়। এ কারণে সংসারে কিছুটা হলেও সহায়তা করতেই প্রশিক্ষণ গ্রহণ করছি।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনটি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে অবস্থিত। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস-২ ওয়াহিদা আক্তার শিলার পিতার নামে প্রতিষ্ঠিত। তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতা করছেন। মূলত তার উদ্যোগেই খুলনার উপকূলবর্তী ১০টি উপজেলা এবং খুলনা মহানগর সংশ্লিষ্ট এলাকার নারীদের স্বাবলম্বী করার জন্য এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মুনীর আহমেদ বলেন, মূলত উপকূলের অসহায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত মাসের ৪ অক্টোবর থেকে ইতোমধ্যেই খুলনার দিঘলিয়া উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতে এ প্রশিক্ষণ শুরু হবে। তিনি আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সমাজ কল্যাণ অধিদফতর প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করছে। প্রশিক্ষণ শেষে দক্ষ বা আগ্রহীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলেও উল্লেখ করেন তিনি।facebook sharing button whatsapp sharing button

Tag :

শেয়ার করুন

স্বাবলম্বী করে তোলা হচ্ছে নারীদের

আপডেট টাইম : ০৩:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০