শিরোনাম :
২৯ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৩:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / 135
৭১: রাজধানীর দারুসসালাম থানাধীন বড়বাজার এলাকা থেকে সাড়ে ২৯ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুসসালাম থানাধীন বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে।
আটক মাদককারবারিরা হলেন- গাজীপুরের জসীম সিকদার (২৫), ব্রাহ্মণবাড়িয়ার সুখন মিয়া (১৮) ও মো. রাকিব হাসান (১৬)।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :

















